31 C
আবহাওয়া
৩:০২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ব্যাংককে কারখানায় বিস্ফোরণে নিহত ১, আহত ২৭

ব্যাংককে কারখানায় বিস্ফোরণে নিহত ১, আহত ২৭

ব্যাংককে কারখানায় বিস্ফোরণে নিহত ১, আহত ২৭ব্যাংককে কারখানায় বিস্ফোরণে নিহত ১, আহত ২৭

বিএনএ, বিশ্বডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি প্লাস্টিক কারখানায় বিস্ফোরণে আগুন লেগে এক দমকলকর্মী নিহত এবং ২৭ জন আহত হয়েছে। সোমবার (৫ জুলাই) ভোর রাতে ব্যাংককের উপকণ্ঠে ব্যাংপ্লি জেলায় অবস্থিত সুবর্ণভূমি বিমানবন্দরের কাছে তাইওয়ান ভিত্তিক মিং দহ কেমিক্যাল কোম্পানীতে এ ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, শহরের ৩৫ কিলোমিটার (২১ মাইল) দূরে ঘন কালো ধোঁয়া আকাশের দিকে উঠতে দেখা যায়, উদ্ধারকারীরা ঘটনাস্থলের কাছাকাছি বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে।

জেলার প্রধান সোমসাক কাওসেনা বলেন, ‘আমরা ২৭ জন আহতকে পেয়েছি, যাদের বেশিরভাগ কেটে আহত হয়েছে এবং একজন দমকলকর্মীর মরদেহ পেয়েছি।’

তিনি এএফপিকে জানান, এ পর্যন্ত ৫০০ বাসিন্দাকে দুটি আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। দুপুরের মধ্যে বয়স্ক বাসিন্দাদের হুইল চেয়ারে করে প্রায় ৯ কিলোমিটার দূরের একটি স্কুলে সরিয়ে নেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল আম্পান বুয়ারুবপর্ন বলেন, জনসাধারণকে বিস্ফোরণস্থলের আশেপাশে কমপক্ষে ৫০০ মিটার ব্যাসার্ধ পর্যন্ত দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। কর্তৃপক্ষ এখনও আগুন নিয়ন্ত্রণে আনায় কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিস্ফোরণের মতো কিছু বাকি আছে কিনা তা আমরা জানি না।’

তিনি জানান, উদ্ধারকর্মীরা জরুরি ভ্যানে করে আশপাশের উদ্ধারাভিযান চালিয়ে যাচ্ছে। লাউডস্পিকারের মাধ্যমে হাজার হাজার বাসিন্দা তাদের সুরক্ষার উদ্দেশ্যে ঘোষণা দিয়ে যাচ্ছে।
বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী