26 C
আবহাওয়া
৭:৪১ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » লকডাউন অমান্য: জেলা প্রশাসনের ৪৪ মামলা

লকডাউন অমান্য: জেলা প্রশাসনের ৪৪ মামলা

জরিমানা

বিএনএ, চট্টগ্রাম: কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় রোববার(৪ জুলাই)বিভিন্ন জনকে ৪৪ মামলায় প্রায় ১৭ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। রোববার ( ৪ জুলাই) জেলা প্রশাসনের ১০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চালায়।
নগরীর কোতোয়ালী ও সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন আবদুল্লাহ আল মামুন। তিনি ৬টি মামলায় ১ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করেন। হুছাইন মুহাম্মদ অভিযান পরিচালনা করে ৫টি মামলায় ১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেন।

বায়েজিদ ও খুলশী এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম। তিনি ৬টি মামলায় ৮০০ টাকা জরিমানা আদায় করেন। নূরজাহান আক্তার সাথী হালিশহর এলাকায় অভিযান পরিচালনা করে ২টি মামলায় ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।
হালিশহর এলাকায় অভিযান পরিচালনা করেন প্লাবন কুমার বিশ্বাস। তিনি ৩টি মামলা দায়ের করে ১ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন। চান্দগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন প্রতীক দত্ত। তিনি ৪টি মামলায় ১ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করেন।
ডবলমুরিং ও বন্দর এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত। তিনি ৪টি মামলায় ৬০০ টাকা জরিমানা আদায় করেন।
পাহাড়তলী ও আকবরশাহ এলাকায় অভিযান পরিচালনা করেন মোহাম্মদ আতিকুর রহমান। তিনি ১টি মামলায় ২০০ টাকা জরিমানা আদায় করেন।

ইপিজেড ও পতেঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করেন আশরাফুল হাসান। তিনি ৮টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। পাঁচলাইশ এলাকায় অভিযান পরিচালনা করেন মো. জিল্লুর রহমান। তিনি ৫টি মামলায় ১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।

বিএনএ/ওজি

 

:

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ