26 C
আবহাওয়া
১:৪৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বাঁশখালীতে জাল ভোট: চারজনকে লাখ টাকা জরিমানা

বাঁশখালীতে জাল ভোট: চারজনকে লাখ টাকা জরিমানা

বাঁশখালীতে জাল ভোট: চারজনকে লাখ টাকা জরিমানা

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া কেন্দ্রে জাল ভোট দেওয়ায় ৪ জনকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৫ জুন) দুপুর সাড়ে ১২টায় বাহারছডা ইউনিয়নের ভোটকেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী এ জরিমানা করেন।

তিনি জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে মো. বুলবুলকে (৪১) ৫০ হাজার টাকা, মো. রিফাত উদ্দিনকে (৩০) ২০ হাজার টাকা, মো. আক্কাস উদ্দিনকে (২৮) ১০ হাজার টাকা ও মেজবাহ উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকারীদের মধ্যে দুইজনকে জাল ভোট দেওয়ার দায়ে এবং অপর দুইজনকে ভোট দেওয়ার পর ভোটকেন্দ্রে অবস্থান করায় জরিমানা করা হয়েছে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, আচরণবিধি লঙ্ঘন করে জাল ভোট দেওয়া এবং কেন্দ্রে অবস্থান করায় ৪ জনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী