34 C
আবহাওয়া
৮:৪৩ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » আরসা কমান্ডারসহ ৮ দুষ্কৃতিকারী আটক

আরসা কমান্ডারসহ ৮ দুষ্কৃতিকারী আটক

নেত্রকোণায় হাতবোমা বিস্ফোরণ, আটক ৬

বিএনএ,কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএন পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও আরসার কমান্ডারসহ ৮ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে।

রোববার (০৪ জুন) সকালে রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প-১৯ এর সি/৮ ব্লকের ঘোনার পাড়া গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত আসামী হলেন, হাফেজ মোঃ আলম (৪৭) ক্যাম্প-১৯, ব্লক সি/৮ এর মোঃ সালাম এর ছেলে।

আরসা কমান্ডার হাফেজ মোঃ আলম (৪৭) কে একটি বিদেশী তৈরি (রিভালভার) পিস্তল এবং ১০ রাউন্ড এ্যামোনিশন সহ আটক করে এপিবিএন পুলিশ।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আমির জাফর বিপিএম এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা রয়েছে।

একই দিনে ভোর ৫টার দিকে ক্যাম্প-১৯ ও ১৩ এর বিভিন্ন ব্লকের ঘোনার পাড়া এবং তানজিমার খোলায় অনুরূপ অভিযান চালিয়ে ৭জন রোহিঙ্গা দুষ্কৃতিকারীকে তাদের নিজ বাসা থেকে আটক করা হয়। আটককৃত আসামিদের পুলিশ ক্যাম্পে রেখে জিজ্ঞাসা বাদের পর উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন, ক্যাম্প-১৯, ব্লক ডি/৭ এর জালাল উদ্দীনের ছেলে মো: ইব্রাহিম (২৮), ক্যাম্প ১৯, ব্লক এ/১ এর নুর মল হাকিমের ছেলে হোসেন আহমেদ (৪৩), ক্যাম্প ১৯, ব্লক এ/১ এর নুর বসার এর ছেলে নুর হুদা (২৩),ক্যাম্প ১৯, ব্লক এ/৮ মো: আমিনের ছেলে মো: সলিম (২৪), ক্যাম্প ১৩ ব্লক এফ/৫ এর আব্বস আহমদের ছেলে হামিদ উল্লাহ (২৭), ক্যাম্প ১৩, ব্লক জি/২ এর মুহাম্মদ আলী এর ছেলে মো সালে (২৮) ও ক্যাম্প ১৩ ব্লক সি/৫ নুর আহমেদের ছেলে আব্দুল আমিন (৪৩) ।

বিএনএ/ এইচ এম ফরিদুল আলম শাহীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর