29 C
আবহাওয়া
৮:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ২২

চট্টগ্রামে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ২২

চট্টগ্রামে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার ২২

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানার সী-বিচ চরপাড়া থেকে ১৪ প্যাকেট তাস ও নগদ ৩১ হাজার ৪৪০ টাকাসহ ২২ জনকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৪ জুন) দিবাগত রাত দুইটায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান নগর গোয়েন্দা (বন্দর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা।

গ্রেপ্তারকৃতরা হল: আব্দুল সবুর (৩৮), মো. জাহাঙ্গীর আলম (৩৮), মো. মোর্শেদ আলম (২৮), মো. মামুনুর রশিদ (২৯), মো. ইব্রাহীম (৩২), মো. মান্নান (৪৬), মো. আব্দুর রহিম (৪২), মো. ইকবাল (৪৪), নুরুল ইসলাম বিপ্লব (৪২), মো. ওসমান গনি(২৪), মো. ইদ্রিস (৪৫), মো. রুবেল (২৮), মো. নুরুল আনোয়ার (৫৫), মো. ফখরুদ্দিন (২৩), মো. আবুল কাশেম (৪০), মো. হালিম (৪০), মো. রানা (২৫), মো. তৌহিদ আফ্রিদি (১৮), মিটন দাশ (২৮), সোহরাব হোসেন (৩৭), মো. সোহেল (২২) ও মো. সাইফুল (১৮) ।

উপ-পুলিশ কমিশনার নোবেল চাকমা বলেন, শুক্রবার রাতের দিকে পতেঙ্গা থানার সী-বীচ চরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে জুয়া খেলার সময় হাতেনাতে ২২ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নগদ ৩১ হাজার ৪৪০ টাকা এবং ১৪ প্যাকেট তাস। সবকিছু যাচাই বাছাই শেষ আটককৃতদের বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী