24 C
আবহাওয়া
৪:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মধ্যরাতে অসুস্থ বাবার প্রাণ বাঁচাতে ছুটে এল পুলিশ

মধ্যরাতে অসুস্থ বাবার প্রাণ বাঁচাতে ছুটে এল পুলিশ

মধ্যরাতে অসুস্থ বাবার প্রাণ বাঁচাতে ছুটে এল পুলিশ

বিএনএ,চট্টগ্রাম: মধ্যরাতে হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হয় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীন সরকারের (৮৫)। প্রয়োজন অক্সিজেন। কিন্তু সন্তান ঢাকায়। দোকানপাটও বন্ধ। এমন সংকটময় মুহূর্তে এগিয়ে এল পুলিশ। নিজেরাই অক্সিজেন সিলিন্ডার নিয়ে সেই বৃদ্ধের বাসায় পৌঁছে দিয়েছেন।

শুক্রবার (৪ জুন) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি জানিয়েছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

ওসি মোহাম্মদ মহসীন বলেন, ‘অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদীন সরকার রূপালী ব্যাংকের চট্টগ্রাম রিজিওনাল ম্যানেজার ছিলেন। তিনি শ্বাসকষ্টের রোগী। রাত দেড়টার দিকে তার হঠাৎ শ্বাসকষ্ট উঠে। স্যাচুরেশন কমে আসে। তখনই অক্সিজেনের প্রয়োজন হয়।

‘কিন্তু তার সন্তান সরোয়ার আলম সরকার থাকেন ঢাকায়। আবার এত রাতে সব দোকানও বন্ধ। তখনই তিনি ফোন দেন ডবলমুরিং থানায়। সাথে সাথেই পুলিশ অক্সিজেন সিলিন্ডার নিয়ে তার বাসায় চলে যায়। পরে ডাক্তারের পরামর্শে অক্সিজেন দিয়ে রোগীর শারীরিক অবস্থা স্থিতিশীল করা হয়।’

প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগরের ১৬ থানায় বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। ফোন করলে পুলিশ নিজেই বাসায় অক্সিজেন পৌঁছে দেয়।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী