29 C
আবহাওয়া
২:১২ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে ৫০ কেজি গাঁজাসহ আটক ২

রাউজানে ৫০ কেজি গাঁজাসহ আটক ২


বিএনএ, রাউজান(চট্টগ্রাম): চট্টগ্রামের  রাউজানে ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।বৃহস্পতিবার(৪ মে) এ  অভিযান চালানো হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত  ১ টি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হচ্ছে  এলতাজ উদ্দীন ও মোহাম্মদ রাসেল।

র‌্যাব-৭ জানায়, কিছু  মাদক ব্যবসায়ী  প্রাইভেটকারে করে মাদকদ্রব্য  বিক্রয়ের উদ্দেশ্যে ফটিকছড়ি হতে রাউজান এলাকার দিকে  যাচ্ছে উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ এ অভিযান পরিচালনা করে। এ সময় প্রাইভেটকার হতে  ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ এলতাজ উদ্দীন এবং মোহাম্মদ রাসেলকে আটক করা হয় । উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য সাড়ে ৭ লক্ষ টাকা।

গ্রেফতার ব্যক্তিদের  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী