29 C
আবহাওয়া
১১:৪৪ অপরাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » দুঃস্থ নারীদের অনুদান দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

দুঃস্থ নারীদের অনুদান দেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দুঃস্থ নারী ও শিশু কল্যাণ তহবিল থেকে নারী-শিশুর দুরারোগ্য রোগ, বার্ধক্যজনিত চিকিৎসা ও শিক্ষা সহায়তা হিসেবে ৮২ লাখ ৪৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

          বুধবার(৫ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুঃস্থ নারী ও শিশু কল্যাণ তহবিলের বোর্ড অভ্ ট্রাস্টির ২৪ তম সভায় অনুদানের জন্য চলমান অর্থবছরে প্রাপ্ত আবেদন বিবেচনা করে এ অনুদান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

          দুঃস্থ নারী ও শিশু কল্যাণ তহবিলের বোর্ড অভ্ ট্রাস্টির সভাপতি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বোর্ড অভ্ ট্রাস্টির সহসভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ হাসানুজ্জামান কল্লোল, ট্রাস্টির সদস্য অতিরিক্ত সচিব মোঃ মুহিবুজ্জামান, অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ।

          আরো উপস্থিত ছিলেন বোর্ড অভ্ ট্রাস্টির সদস্য বাংলাদেশ মহিলা সমিতির প্রতিনিধি সেলিনা খালেক, কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাসিমা আক্তার জলি, অপরাজেয় বাংলার নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু, হোসেন আরা সিদ্দিকি জুলি ও রওশন জাহান সাথী।

          এ সময় ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় ও দুঃস্থ মানুষের উন্নয়নে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম বাস্তবায়ন করছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ভিডাব্লিউবি কর্মসূচির মাধ্যমে ১০ লাখ ৪০ হাজার মহিলাকে প্রতি মাসে ৩০ কেজি চাল এবং মা ও শিশু সহায়তা কর্মসূচির থেকে ১২ লাখ ৫৪ হাজার মাকে প্রতি মাসে ৮০০ শত টাকা ভাতা প্রদান করছে। এছাড়া নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

          উল্লেখ্য, এ অর্থবছরে প্রাপ্ত ২ হাজার ৫শত ৮৪টি আবেদনের মধ্যে দুরারোগ্য রোগের পঞ্চাশ জনকে বারো লাখ পঞ্চাশ হাজার টাকা, বার্ধক্যজনিত রোগের জন্য ষাট জনকে নয় লাখ টাকা, সাধারণ চিকিৎসায় একশত চল্লিশ জনকে চৌদ্দ লাখ টাকা, শিক্ষার জন্য ঊনসত্তর জনকে ছয় লাখ নব্বই হাজার টাকা, আর্থিক/অন্যান্য ৮০১ জনকে চল্লিশ লাখ পাঁচ হাজার টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়। সর্বমোট ১ হাজার ১ শত ২০ জনকে ৮২ লাখ ৪৫ হাজার টাকার অনুদান প্রদানের সিদ্ধান্ত হয়। অনুদানপ্রাপ্তরা নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে অনুদানের চেক গ্রহণ করবেন। সভায় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা দ্রুততম সময়ের মধ্যে অনুদানপ্রাপ্তদের নিকট অনুদানের চেক প্রদানের নির্দেশ দেন।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের