25 C
আবহাওয়া
৮:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » শান্ত-মরিয়ম ইউনিভার্সিটিতে নতুন ভিসি

শান্ত-মরিয়ম ইউনিভার্সিটিতে নতুন ভিসি

শান্ত-মরিয়ম ইউনিভার্সিটিতে নতুন ভিসি

বিএনএ, ঢাকা : রাজধানীর উত্তরায় পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা শিক্ষাবিদ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম।

রাষ্ট্রপতির এক আদেশে আগামী চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন এসএমইউসিটির রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শান্ত-মরিয়ম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কর্তৃক প্রস্তাবিত অধ্যাপকদের মধ্য থেকে রাষ্ট্রপতি অধ্যাপক ড. মো. শাহ-ই-আলমকে নিয়োগ দেন।

অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম ইউনিভার্সিটি অব সোয়ানসি, ইউকে থেকে বায়োটেকনোলজি বিষয়ে পোস্ট ডক্টরাল ও ইনস্টিটিউট অব এগ্রোনমি, রোমানিয়া থেকে প্ল্যান্ট ব্রিডিংয়ে পিএইচডি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অ্যাগ্রিকালচার ও জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিংয়ে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের