23 C
আবহাওয়া
৭:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজশাহীতে শিশু চুরি : স্বামী-স্ত্রীর কারাদণ্ড

রাজশাহীতে শিশু চুরি : স্বামী-স্ত্রীর কারাদণ্ড

রাজশাহীতে শিশু চুরি স্বামী-স্ত্রীর কারাদণ্ড

বিএনএ, ডেস্ক : হাসপাতাল থেকে শিশু চুরির দায়ে স্বামী-স্ত্রীকে একত্রে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৫ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজশাহীর মানব পাচার অপরাধ ট্রাইবুনালের বিচারক আয়েজ উদ্দিন এই রায় ঘোষণা করেন। মামলার প্রধান আসামি মৌসুমি বেগমকে (২৬) ১০ বছর ও তার স্বামী সজীব আহম্মেদকে (২৯) ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মানব পাচার অপরাধ ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম জানান, ২০২১ সালের ২০ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩২ নম্বর ওয়ার্ডে সিজারের মাধ্যমে মেয়ে সন্তানের জন্ম দেন শ্রী মাসুম রবির স্ত্রী। সন্তান জন্মের পরের দিন রাত ১০টার দিকে একই ওয়ার্ড থেকে নবজাতককে চুরি করেন মৌসুমি বেগম। এই ঘটনার পরের দিন মাসুম রবি বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের কারেন। মামলার একদিন পরে শিশুটিকে রাজশাহী নগরীর ২৫ নম্বর ওয়ার্ডে পানির ট্যাঙ্কি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। এই সময় সজীব ও মৌসুমিকে গ্রেপ্তার করে তারা।

তিনি বলেন, মামলা হয় ২০২১ সালের ২৩ জানুয়ারি। চার্জশিট হয়েছে একই বছরের ৯ সেপ্টেম্বর। মামলার রায়ে আমরা সন্তুষ্ট।

আসামি পক্ষের আইনজীবী হাসানুল সোহাগ বলেন, রায়ে আমরা সন্তষ্ট নই। আমরা উচ্চ আদালতে যাব।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী