23 C
আবহাওয়া
৭:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু

বিএনএ ডেস্ক : ২০২২-২৩ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু হচ্ছে বুধবার। বুধবার (৫ এপ্রিল) বিকেল ৪টা থেকে এ আবেদন কার্যক্রম শুরু হয়ে চলবে ৮ মে রাত ১২টা পর্যন্ত।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগ্রহী শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি ৯ মে’র মধ্যে অবশ্যই জমা দিতে হবে। এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ১ জুন থেকে শুরু হবে।

অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহের সময়সীমা ৫ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত। এছাড়া আবেদনকারী শিক্ষার্থীকে প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজে (কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি) জমা দেয়ার সময়সীমা ৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত।

কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার সময়সীমা ৬ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত। একই সঙ্গে কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ (প্রত্যেক আবেদনকারীর ১৫০ টাকা হারে) সংশ্লিষ্ট খাতে (ভর্তি ফান্ড) যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার সময়সীমা ১১ মে থেকে ১৭ মে পর্যন্ত।

এ লক্ষ্যে কলেজকে Login এর মাধ্যমে Application Payment Info (Honours) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে। পরে এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী