29 C
আবহাওয়া
২:৪০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » গ্রেপ্তারের পর মুক্ত ট্রাম্প

গ্রেপ্তারের পর মুক্ত ট্রাম্প

ট্রাম্প

বিএনএ, বিশ্বডেস্ক : গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ পর মুক্ত হয়ে নিউইয়র্কের ম্যানহাটান আদালত চত্বর ছেড়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডা বাসায় ফিরবেন বলে সংবাদ মাধ্যমে বলা হয়েছে।

ম্যানহাটনের আদালত প্রাঙ্গন ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তাকে চিৎকার করে জিজ্ঞাসা করা হলেও সাড়া দেননি।

এর আগে মঙ্গলবার ম্যানহাটানের আদালতে পৌঁছার পর ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। প্রায় দুই ঘণ্টা আদালতে ছিলেন ট্রাম্প। আঙুলের ছাপ দেওয়া ও ছবি তোলাসহ কিছু কার্যক্রমের পর আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তিনি আদালত কক্ষে প্রবেশ করেন। আদালতে শুনানিতে ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগ অস্বীকার করেন তিনি। এরপর তিনি নিজের গাড়িবহরে করে আদালত ছাড়েন।

ট্রাম্পই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী