25 C
আবহাওয়া
৪:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে একদিনে সর্বোচ্চ করোনায়  আক্রান্ত

নোয়াখালীতে একদিনে সর্বোচ্চ করোনায়  আক্রান্ত


বিএনএ নোয়াখালী: নোয়াখালী জেলায় একদিনে নতুন করে ১১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। নতুন আক্রান্তের হার শতকরা ১৭.১৬ ভাগ।

সোমবার (৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদরে ৩২, বেগমগঞ্জে ৩৯, কোম্পানীগঞ্জে ১৫, কবিরহাটে ৯, সোনাইমুড়ীতে ৭, সেনবাগে ৩, হাতিয়ায় ৩, চাটখিলে ২ ও সুবর্ণচরে ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ২০৬ জনে। যার মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫২৫ ও আইসোলেশনে রয়েছেন ৫৮৯ জন।

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার দুটি ল্যাবে ৬৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় করোনায় মোট  ৯২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে মাইকিংসহ বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণা চালানো হচ্ছে বলে জানান তিনি।

এদিকে, লকডাউনের প্রথম দিন সোমবার সকাল থেকে জেলা শহরসহ গুরুত্বপূর্ণ বাজারে মানুষের তেমন একটা ভিড় লক্ষ্য করা যায়নি। বিভিন্ন সড়কে ছোটখাট কয়েকটি অটোরিকশা ও পণ্যবাহী যানবাহন চলাচল করছে। পাশাপাশি নিত্যপণ্যের দোকানসহ বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!