26 C
আবহাওয়া
৭:০০ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » রাজশাহীতে ট্রাক চাপায় প্রাণ গেল ২ জনের

রাজশাহীতে ট্রাক চাপায় প্রাণ গেল ২ জনের

বগুড়ায় মোটরসাইকেলের ২ আরেহী নিহত

বিএনএ রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাক চাপায় প্রাণ গেছে ২ জনের। সোমবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জিউপাড়া বড়সেনভাগ এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-নাটোর সদর উপজেলার সুলতানপুর এলাকার কৃষক আবদুস সামাদ (৬০) ও একই এলাকার বাসিন্দা ভ্যানচালক শহিদুল ইসলাম ৪৫)।

এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহীর পবা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও  চালক ও সহযোগী পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, সকালে জিউপাড়া বড়সেনভাগ এলাকায় রাজশাহীগামী একটি বেপরোয়া ট্রাক (ঢাকা মেট্রো ট ১১-০৯৮৯) পেছন থেকে রসুন বোঝাই একটি ভ্যানকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়েন ভ্যানচালক ও আরোহী। পরে তাদের চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান বলে জানান তিনি ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ