27 C
আবহাওয়া
১০:৪০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কুমিল্লা ও ময়মনসিংহ সিটিতে সাধারণ ছুটি ঘোষণা

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিতে সাধারণ ছুটি ঘোষণা

কুমিল্লা ও ময়মনসিংহ সিটিতে সাধারণ ছুটি ঘোষণা

বিএনএ, ঢাকা: কুমিল্লা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং ছয়টি পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে আগামী ৯ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন নির্বাচন কমিশনে পাঠিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশনস (শিডিউল আই অব দ্য রুলস অব বিজনেস, ১৯৯৬) (রিভাইজড আপ টু এপ্রিল ২০১৭) এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশন সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের শূন্য পদে উপনির্বাচন এবং ৩টি পৌরসভার (পটুয়াখালী জেলার পটুয়াখালী পৌরসভা, জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা এবং বরগুনা জেলার আমতলী পৌরসভা) সাধারণ নির্বাচনসহ ৩টি পৌরসভার (ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ পৌরসভা এবং বগুড়া জেলার শিবগঞ্জ পৌরসভার মেয়রের শূন্য পদ) মেয়রের শূন্য পদের উপনির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের দিন (৯ মার্চ) নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী