27 C
আবহাওয়া
৭:৩২ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » মেক্সিকোতে ভ্যান- ট্রাকের সংঘর্ষে নিহত ৯

মেক্সিকোতে ভ্যান- ট্রাকের সংঘর্ষে নিহত ৯


বিএনএ, বিশ্বডেস্ক :  মেক্সিকোর পর্যটন কেন্দ্র কুইন্টানা রু রাজ্যে একটি যাত্রীবাহী ভ্যান ও একটি পণ্যবাহী ট্রাকের  সংঘর্ষে ৯ জন নিহত হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) ওই দুর্ঘটনা ঘটে। রাজ্যের মধ্যাঞ্চলে অবস্থিত ফেলিপ ক্যারিলো পুয়ের্তো পৌরসভায় ওই দুর্ঘটনা ঘটেছে।নিহত ৯ জনের মধ্যে তিনজনই শিশু।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারী কুইন্টানা রু, তুলুমের বীচ রিসোর্ট এবং পুয়ের্তো অ্যাভেনতুরাস শহরের সংযোগকারী একিটি হাইওয়েতে দুর্ঘটনায় আর্জেন্টিনার পাঁচ পর্যটক এবং একজন মেক্সিকান নাগরিক মারা যান।

এছাড়া গত ২৪ ফেব্রুয়ারি উত্তর-মধ্য মেক্সিকোর সান লুইস পোটোসি রাজ্যে আরেকটি দুর্ঘটনায় ১০ জন নিহত হয়।

২০২০ সাল থেকেই মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। জাতীয় পরিসংখ্যান সংস্থার সাম্প্রতিক তথ্য অনুসারে, ২০২২ সালে ৩ লাখ ৭৭ হাজার ২৩১টি দুর্ঘটনা রেকর্ড হয়েছে।

বিএনএ / ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ