24 C
আবহাওয়া
৫:৫৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে হত্যার দায়ে একজনের আমৃত্যু কারাদণ্ড

কক্সবাজারে হত্যার দায়ে একজনের আমৃত্যু কারাদণ্ড


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারে হত্যা মামলায় একজনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। মো: আনাছ (২০) নামের এক কিশোরকে হত্যার দায়ে সোহেল নামক এক আসামীকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং একইসাথে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল রোববার (৫ মার্চ) দুপুরে এ রায় ঘোষণা করেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমৃত্যু সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনার নুরুল কবিরের পুত্র। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম এবং আসামীর পক্ষে অ্যাডভোকেট শুভেন্দু বিকাশ সাহা।

বিএনএ/ শাহীন, বিএম, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী