26 C
আবহাওয়া
১১:০৭ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নতুনদের ভিড়ে বাদ পড়লেন দেব-মিমি-নুসরাত!

নতুনদের ভিড়ে বাদ পড়লেন দেব-মিমি-নুসরাত!


বিএনএ ডেস্ক:ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে তোড়জোর চলছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে তৃণমূল কংগ্রেস নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ২৯১টি আসনের তালিকা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রকাশিত তালিকা সূত্রে জানা যায়, এবারের নির্বাচনী ময়দানে নামছেন টলিউডের একঝাঁক তারকা অভিনয়শিল্পী। কিন্তু ২৯১ জনের তালিকায় নাম নেই অভিনেতা দেব, অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরাত জাহানের। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি এই তিন তারকা।

২০১৯ সালে লোকসভা নির্বাচনে যাদবপুর আসন থেকে মিমি চক্রবর্তী, বসিরহাট আসন থেকে নুসরাত জাহান ও ঘাটাল থেকে দেব সাংসদ নির্বাচিত হন।

টলিউড তারকাদের মধ্যে এবার মমতার টিকিট পেয়েছেন—পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা কাঞ্চন মল্লিক, সোহম চক্রবর্তী, অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, কীর্তন শিল্পী অদিতি মুন্সি, জুন মালিয়া, কৌশানি মুখোপাধ্যায়, লাভলি মৈত্র প্রমুখ।

নতুন করে তৃণমূলে অনেক তারকা যোগ দিয়েছেন। কিন্তু সবাইকে প্রার্থী করেননি মমতা। এবার যারা প্রার্থী তালিকায় জায়গা পাননি তাদের জন্য ভবিষ্যতে বিধান পরিষদে জায়গা দেওয়ার আশ্বাস দিয়েছেন শাসক দলের এই নেত্রী।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী