23 C
আবহাওয়া
৭:৪২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রশিবিরের ৯ দফা আহ্বান

প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রশিবিরের ৯ দফা আহ্বান

প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রশিবিরের ৯ দফা আহ্বান

বিএনএ, ঢাকা: ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অন্তর্বর্তী সরকারের কাছে ৯ দফা আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এসব দফা তুলে ধরেন।

দফাগুলো হলো-
১. শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণে অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠন করা। ২. শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়া। ৩. জুলাই গণহত্যা, ২৮ অক্টোবর, পিলখানা ও শাপলা চত্বরসহ সবি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারকার্য দ্রুত শেষ করা। ৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান এবং আহতদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করা। ৫. দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসা এবং সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়া। ৬. রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা। ৭. দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দেশে আইনের শাসন নিশ্চিত করা। ৮. বিগত ১৫ বছরে দায়ের করা সব রাজনৈতিক মামলা প্রত্যাহার ও রাজবন্দিদের মুক্তি দেওয়া। ৯. ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় সব রাজনৈতিক দল ও ছাত্রসংগঠনের সমন্বয়ে জাতীয় ঐক্য গড়ে তোলা।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী