29 C
আবহাওয়া
১:১৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে পিকআপভ্যান খাদে পড়ে নিহত ৩

গাজীপুরে পিকআপভ্যান খাদে পড়ে নিহত ৩


বিএনএ, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শসা বোঝাই একটি পিকআপ ভ্যান খাদে পড়ে চালকসহ তিনজনের প্রাণ গেছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে জয়দেবপুর-ইটাখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পিকআপ ভ্যানের চালক, তার সহকারী ও এক ব্যবসায়ী রয়েছেন বলে জানা গেছে। তাবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী থেকে পিকআপভ্যানটি শসা বোঝাই করে গাজীপুরের জয়দেবপুরের যাচ্ছিল। কালীগঞ্জের নোয়াপাড়া এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি পাশের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলাউদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজন এলে অভিযোগেরভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী