27 C
আবহাওয়া
১১:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ভুয়া এমবিবিএস ডাক্তার রুপন শীল গ্রেপ্তার

ভুয়া এমবিবিএস ডাক্তার রুপন শীল গ্রেপ্তার

https://youtu.be/vkiFw8LO8cM

র‌্যাব-৭ সদস্যরা চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন কলসী দিঘীর উত্তরপাড় হতে চেম্বার খুলে বসা ভুয়া এমবিবিএস ডাক্তার রুপন শীল(৫২) গ্রেপ্তার করেছে। শুক্রবার(৪ফেব্রুয়ারি ২০২২) রাতে গোপন সংবাদের ভিত্তিতে “রীমা মেডিকেল হল”নামক ফার্মেসি হতে তাকে গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানাধীন হাবিলাস দ্বীপ এলাকার মৃত ধনঞ্জয় শীলের পুত্র রুপন শীল।

সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নূরুল আবছার বিএনএনিউজ২৪কে জানান,  গ্রেপ্তারকৃত আসামীর ফার্মেসী এবং চেম্বার তল্লাশি করে বিভিন্ন ধরণের ভূয়া ডাক্তারী সরঞ্জামাদি জব্দ করা হয়। আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবত ভুয়া এমবিবিএস ডাক্তার সেজে নিরীহ রোগীদের বিভিন্ন জটিল রোগের ভূয়া চিকিৎসা প্রদান করে তাদের নিকট থেকে প্রতারণামূলক ভাবে অবৈধ অর্থ আত্মসাৎ করে আসছে। আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ নিউজ২৪, জিএন

 

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের