18 C
আবহাওয়া
৭:০৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বঙ্গোপসাগরে ১৮ ট্রলার ডুবি : নিখোঁজ ২ জেলে

বঙ্গোপসাগরে ১৮ ট্রলার ডুবি : নিখোঁজ ২ জেলে

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, নিখোঁজ ১৩

বিএনএ, বাগেরহাট/বরগুনা : বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে দুবলার চরের ১৮ টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকের পূর্ব সুন্দরবনের দুবলার চর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে গভীর বঙ্গোপসাগরে ৮টি বড় ফিশিং ট্রলার ও বঙ্গোপসাগরের ৬ নম্বর বয়া এলাকায় ১০টি মাঝারি ফিশিং  ট্রলার ডুবে যায়।

নিখোঁজ রয়েছেন দুই জেলে। নিখোঁজরা হলেন মো. শাহিনুর রামপালের দূর্গাপুর গ্রামের মো. ইদ্রিসের ছেলে ও মো. মোতাচ্ছির ইসলামাবাদ গ্রামের মো. ছোট্টোর ছেলে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ঝড়ের কবলে পড়ে ১৮টি ট্রলার ডুবে গেছে। এসব ট্রলারে থাকা ১৫৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুই জেলে এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলে ও ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে শনিবার সকাল থেকে সাগরে অভিযান শুরু করেছে নৌবাহিনী, কোস্ট গার্ড ও বনবিভাগ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা