24 C
আবহাওয়া
৩:০৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মাদক কারো জন্য মঙ্গল নয়:রাঙ্গামাটির পুলিশ সুপার

মাদক কারো জন্য মঙ্গল নয়:রাঙ্গামাটির পুলিশ সুপার

মাদক যেমন কারো জন্য মঙ্গল নয়:রাঙ্গামাটির পুলিশ সুপার

বিএনএ,রাঙ্গামাটি: মাদকের সঙ্গে কোনো ধরনের আপষ করা হবেনা বলে হুশিয়ারী উচ্চারণ করেছেন রাঙ্গামাটিতে সদ্য বদলি হয়ে আসা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৫ জানুয়ারি) স্থানীয় পলওয়েল পার্কে  সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে পুরিশ সুপার আরও বলেন, পার্বত্যঞ্চলে কিছু মানুষের বাড়িতে যেসব চোলাই মদ তৈরি করা হয়।এ ব্যাপারে পুলিশ অবগত আছে।সেই মদ যদি বাণিজ্যিক আকারে বিক্রি হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, রাঙ্গামাটিতে আগত পর্যটকদের বিনোদন দিতে অনেক আকর্ষণীয় স্থান রয়েছে। এর বদলে মাদক দিয়ে কেউ আকৃষ্ট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মাদক কারো জন্য মঙ্গল নয়।সেইসঙ্গে রাঙ্গামাটির প্রতি যাতে পর্যটকদের কোনো নেতিবাচক ধারণা যাতে না জন্মায় সেই ব্যাপারে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

দুর্গমতার কারণে রাঙ্গামাটিতে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত কঠিন। সেইজন্য যোগাযোগ ব্যবস্থা সহজ করতে হবে। এইজন্য টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতি করা প্রয়োজন।সংবাদ কর্মীরাও সেই ব্যাপারে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মীর মোদ্দাছ্ছের হোসেন বলেন, যোগদানের পর এসেই বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নে ১৪ হাজার লোকের বসবাস। থানার জন্য জায়গা বরাদ্দ থাকলেও কোনো থানা নেই। তাই জায়গা শনাক্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে থানা তৈরির কাজে চেষ্টা চলবে। সাজেকে  এলাকাটিও দুর্গম। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে জনগণও উপকৃত হবে বলে জানান পুলিশ সুপার।

সে সময় অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার মঈন উদ্দীন চৌধুরী, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ রাঙামাটিতে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী