31 C
আবহাওয়া
৪:০৩ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চবিতে পরিষ্কার অভিযান

চবিতে পরিষ্কার অভিযান

চবিতে পরিষ্কার অভিযান

বিএনএ, চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্লাস্টিক ও ক্ষতিকর বর্জ্য মুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে এক পরিষ্কার অভিযান চালিয়েছে ‘পিউর প্লানেট ফর লাইফ’ নামে একটি সংগঠন। সোমবার (৪ নভেম্বর) বিকাল ৩টার দিকে ক্যাম্পাসের শহিদ মিনার, বুদ্ধিজীবী চত্বর ও কলা ঝুপড়ির আশেপাশে পরিষ্কার অভিযান পরিচালনা করতে দেখা যায় সংগঠনটিকে।

এ ব্যাপারে সংগঠনটির আহবায়ক আফ্রিদি রহমান নিটু বলেন, বিশ্বকে প্লাস্টিক, পলিথিন ও ইলেকট্রনিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষার জন্য আমাদের সচেতন হওয়া একান্ত প্রয়োজন। তাই আমরা আগামী প্রজন্মকে নিরাপদ রাখতে ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সবাইকে সচেতন করতে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল পূরনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। বিশেষত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ও হলগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এ ব্যাপারে কাজ করছি। এ জন্য আমরা কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি যাতে অন্তত পর্যাপ্ত ডাস্টবিন ব্যাবস্থা নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: ইবির শাপলা ফোরামের সভাপতি পরেশ, সম্পাদক রবিউল

এ সময় আরও উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ প্রামানিক, সহকারী প্রক্টর নাজেমুল আলম মুরাদ ও রোকন উদ্দিন।

চবিতে পরিষ্কার অভিযান
ক্যাম্পাস পরিষ্কার করছেন সংগঠনের সদস্যরা

প্রসঙ্গত, প্লাস্টিক, পলিথিন, ইলেকট্রনিক বর্জ্য এবং কার্বন নিঃসরণের ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে রক্ষার লক্ষ্য নিয়ে চলতি বছরের ২১ অক্টোবর যাত্রা করে সংগঠনটি।

বিএনএনিউজ/ সুমন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী