33.1 C
আবহাওয়া
১২:১৯ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » মির্জা ফখরুলের জামিন শুনানি বৃহস্পতিবার

মির্জা ফখরুলের জামিন শুনানি বৃহস্পতিবার


বিএনএ,ঢাকা:  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন বিষয়ে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিন ধার্য করেছেন হাইকোর্ট।সোমবার(৪ ডিসেম্বর)  বিচারপতি মো: সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন। এর আগে গতকাল রোববার (৩ ডিসেম্বর) হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হয়।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এর আগে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে সংঘর্ষের সময় কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ রমনা থানায় মামলা দায়ের করে। ওই মামলায় মির্জা ফখরুল ছাড়াও বিএনপির  ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।

ওই মামলায় মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
দিল্লি বিমানবন্দরে হয়রানি, দেশে ফিরছেন জাহেদ উর রহমান ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ