25 C
আবহাওয়া
১০:৩৬ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপির নেতারা এখন কোথায় : কাদের

বিএনপির নেতারা এখন কোথায় : কাদের

কাদের

বিএনএ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতারা এখন কোথায়? ২৮ অক্টোবরের পর শেখ হাসিনার সরকার নাকি থাকবে না! কোথায় গেলেন তারা। তাদের তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

শনিবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আরামবাগে আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ২৮ তারিখে (অক্টোবর) হরতাল ঘোষণা করল। প্রথমে অর্ধেক দিবস বলে পরে আবার বলেন পুরো দিন। এখন রিজভীকে দেখি সংবাদ সম্মেলন করেন গুহা থেকে।

ওবায়দুল কাদের বলেবন, সারা বাংলায় খেলা হবে। আগামী নির্বাচন পর্যন্ত সবাইকে সতর্ক পাহারায় থাকতে হবে।

আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, বাংলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসে। তাই নেত্রীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আজকের দিনে এটাই আমাদের শপথ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টা ৩৪ মিনিটে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন। এ সময় নিরাপত্তার জন্যে উদ্বোধনী ট্রেনটি চলে যায়। এরপর ২টা ৪২ মিনিটে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিলের উদ্দেশে মেট্রোরেলে চড়েন প্রধানমন্ত্রী।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা