25 C
আবহাওয়া
৮:১৬ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » রোববার চট্টগ্রামে বিএনপির হরতাল

রোববার চট্টগ্রামে বিএনপির হরতাল


বিএনএ, চট্টগ্রাম: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ঢাকায় গুলশানের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ কর্তৃক গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে আগামীকাল রোববার (৫ নভেম্বর) চট্টগ্রামে সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল কর্মসূচি আহ্বান করেছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে এক বিবৃতিতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এ হরতাল আহ্বান করে।

বিবৃতিতে বলা হয়, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সরকারের পদত্যাগের একদফা দাবির আন্দোলনের জেরে সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার-নির্যাতনের প্রতিবাদ জানাতে চট্টগ্রামের সর্বস্তরের জনসাধারণকে এ কর্মসূচিতে শামিল হওয়ার আহ্বান জানানো হচ্ছে। হরতাল শান্তিপূর্ণভাবে সফল করার জন্য চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং চট্টগ্রামবাসীর সহযোগিতা কামনা করেন নেতারা।

চট্টগ্রাম জেলা ও মহানগরে সর্বাত্মকভাবে এ কর্মসূচি পালন করা হবে, তবে অ্যাম্বুলেন্স, সংবাদপত্রবাহী ও সাংবাদিকদের বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়। পাশাপাশি রোববার ও সোমবার বিএনপির ডাকা দেশব্যাপী দুইদিনের অবরোধ কর্মসূচিও চলমান থাকবে।

এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকায় গুলশানের একটি বাসা থেকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত