29 C
আবহাওয়া
৬:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ইবি আবৃত্তি আবৃত্তি’র নেতৃত্বে মেহেদী-হায়াত

ইবি আবৃত্তি আবৃত্তি’র নেতৃত্বে মেহেদী-হায়াত


বিএনএ, ইবি : আবৃত্তি আবৃত্তি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এ কমিটিতে অর্থনীতি বিভাগের স্নাতক ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নুরুল্লাহ মেহেদীকে সভাপতি এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাওয়াতে জান্নাতকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দিনব্যাপী সাংগঠনিক কর্মশালা ও বার্ষিক সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।

সাংগঠনিক কর্মশালা ও বার্ষিক সম্মেলনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক ও খুলনা আঞ্চলিক প্রধান খান মাজহারুল হক লিপু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আবৃত্তি আবৃত্তি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি আইনুন নাহার, সদ্য বিদায়ী সভাপতি আলমগীর অভ্র কানন ও সহ-সভাপতি ওয়ারেসুন্নেছা মেমি। কর্মশালা শেষে ১৫ সদস্য বিশিষ্ট এ নতুন কমিটি ঘোষণা করেন তারা।

নতুন কমিটিতে সহ সভাপতি হিসেবে রয়েছেন বাংলা বিভাগের নাইমা পারভিন নিলা, সাংগঠনিক সম্পাদক একই বিভাগের জান্নাতুল ফেরদৌস মিরা, অর্থ-সম্পাদক ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের জান্নাতুল ফারজানা, দপ্তর সম্পাদক ব্যবস্থাপনা বিভাগের গোলাম রব্বানী, সাহিত্য সম্পাদক আরবী ভাষা ও সাহিত্য বিভাগের মাসুম আলভী, অনুষ্ঠান সম্পাদক একই বিভাগের জামিউল ইকবাল।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের তারিক সাইমুম, প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের রুকাইয়া জান্নাতি, কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছে স্মৃতি পাল, দীপেন রায়, গোলাম আজম শোভন, আবু রায়হান ও মারিয়া জামান এশা।
বিএনএ/ তারিক সাইমুম, ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত