বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের বাকলিয়া থানার কল্পলোক এলাকায় আগুনে পুড়েছে একটি ভাঙারির গুদাম। এ সময় পাশে থাকা তিনটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার ‘এফ’ ব্লকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের চার ইউনিট প্রায় এক ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘বিকাল সাড়ে ৫টার দিকে বাকলিয়ার কল্পলোক এলাকার ভাঙারির গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামার বাজার ও চন্দন পুরা স্টেশনের দুটি করে চার ইউনিট এক ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে ৬টা ৫০ মিনিটে নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তের পর জানানো হবে।’
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

