26 C
আবহাওয়া
৮:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১, ২০২৬
Bnanews24.com
Home » বিসিএস(৪৫তম) লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ

বিসিএস(৪৫তম) লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ

বিসিএস

বিসিএস(৪৫তম) লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। জানা গেছে, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে চলতি বছরের ২৭ নভেম্বর থেকে।

আবশ্যিক ও পদসংশ্লিষ্ট সব বিষয়ের লিখিত পরীক্ষার এই সিলেবাস পাওয়া যাবে পিএসসির ওয়েবসাইটে (https://bpsc.gov.bd)।

সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষায় আবশ্যিক বিষয়ের মোট নম্বর ৯০০। এর মধ্যে বাংলা প্রথম পত্র (১০০), বাংলা দ্বিতীয় পত্র (১০০), ইংরেজি (২০০), বাংলাদেশ বিষয়াবলি (২০০), আন্তর্জাতিক বিষয়াবলি (১০০), গাণিতিক যুক্তি (৫০), মানসিক দক্ষতা (৫০), সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০ নম্বর।

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে চলতি বছরের ২৭ নভেম্বর থেকে। এই বিসিএসের আবশ্যিক ও পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে এক হাজার ২২ জন।

৪৫তম বিসিএসে আবেদন করেছিলেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন।

৪৫তম বিসিএসের প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়েছে গত ১৯ মে ২০২৩। এই ধাপে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন, যা মোট পরীক্ষার্থীর ৫ শতাংশের কম। বিগত ৫টি বিসিএসের মধ্যে এই বিসিএসেই সবচেয়ে কম প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ৫০০ কোটি টাকার তহবিল ঘোষণা এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় ১১ দলের গাড়ি বহরের সামনে ককটেল বিস্ফোরণ ৫ই আগস্টের ভিডিও ও 'র' এজেন্ট তকমা! কী বলেছিলেন তাহসিফ? সৌদি আরবে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিয়ে ইতিহাস গড়লেন পোপ লিও এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২ দশমিক ১২ পাবনায় বজ্রপাতে ৬ জনের প্রাণহানি ফল জালিয়াতি : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বোর্ডের ৩ কর্মচারীর বিরুদ্ধে মামলা সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের