24 C
আবহাওয়া
৬:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ 

ঝিনাইদহে কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ 


বিএনএ, ঝিনাইদহ:ঝিনাইদহের শৈলকুপায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। সোমবার(৪ অক্টোবর) বেলা ১১ টায় উপজেলা কৃষি কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের বাস্তবায়নে প্রণোদনার এই সার-বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা লিজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদুন্নবি কালু।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আকরাম হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবুল হাসনাত।

কৃষি অফিসের তথ্য মতে, উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় ৫০০ জন কৃষককে পিয়াজের বীজ এবং রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
বিএনএ নিউজ/আতিক, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী