30 C
আবহাওয়া
১২:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চসিকের দুই ওজন স্কেল চালু

চসিকের দুই ওজন স্কেল চালু

চসিকের দুই ওজন স্কেল চালু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বর্জ্য পরিবহনের জ্বালানি ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে দুইটি ওজনস্কেল চালু করেছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ওজনস্কেল দুইটির উদ্বোধন করেছেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

প্রায় ৯৫ লাখ টাকা ব্যয়ে আরেফিনগর আবর্জনাগার ও হালিশহরের আনন্দবাজার আবর্জনাগারে গাড়ির ওজনস্কেল দুটি উদ্বোধন করেন তিনি।

মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নগরীকে পরিচ্ছন্ন রাখতে ২৮০টি গাড়ি ব্যবহার করা হচ্ছে। এ গাড়িগুলো কতগুলো ট্রিপ সম্পন্ন করেছে এবং কতটুকু বর্জ্য বহন করেছে তা ডিজিটালি হিসাব করার জন্য আধুনিক দুটি ওজনস্কেল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ট্রিপ ফাঁকি দিয়ে জ্বালানি তেল চুরির সুযোগ কমবে। যা জ্বালানি ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করবে।

আরও পড়ুন: বিশ্বকাপের দল ঘোষণা কবে, জানালেন পাপন

এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, জিয়াউল হক সুমন, আবদুল মান্নান, মো. ইলিয়াস, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক ও মেয়রের একান্ত সচিব আবুল হাশেম।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
দেশে ফিরতে নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত