26 C
আবহাওয়া
১১:১৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » দ্বিতীয় দফার চন্দ্র অভিযানেও ব্যর্থ নাসা

দ্বিতীয় দফার চন্দ্র অভিযানেও ব্যর্থ নাসা

নাসা

বিএনএ ডেস্ক: যান্ত্রিক ত্রুটির কারণে এক সপ্তাহে দ্বিতীয়বার ব্যর্থ হলো নাসার ঐতিহাসিক চন্দ্রাভিযান চেষ্টা। ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে আর্টেমিস-১ চাঁদের উদ্দেশে যাত্রার কথা ছিল স্থানীয় সময় শনিবার সকালে। কিন্তু এদিনও ব্যর্থ হয়।

নাসার চন্দ্রাভিযানের ঘটনার সাক্ষী হতে শনিবার সকালে লাখো মানুষ উপস্থিত হন ফ্লোরিডা সমুদ্র সৈকতের তীরে। অনেকটা হতাশ হয়েই ফিরতে হয়েছে তাদের। কর্তৃপক্ষ জানিয়েছে, রকেটটি থেকে তরল হাইড্রোজেন লিক করে বেরিয়ে আসায় আপাতত উৎক্ষেপণ স্থগিত করা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডা অঙ্গরাজ্যের স্থানীয় সময় বেলা ১১টা ১৭ মিনিটে উৎক্ষেপণ স্থগিত করার ঘোষণা আসে। এটি নাসার সবচেয়ে শক্তিশালী ও আধুনিক রকেট বলে দাবি করা হচ্ছে। এর আগে ৩২২ ফুট উচ্চতার রকেটটি গত সোমবার প্রথমবার উৎক্ষেপণ চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তী উৎক্ষেপণ চেষ্টা কবে হতে পারে তা স্পষ্ট করেনি নাসা। মাস খানেক সময়ও লেগে যেতে পারে।

নভোচারীবিহীন আর্টেমিস-১ পরীক্ষামূলক উৎক্ষেপণের চেষ্টা চলছে। এখন পর্যন্ত মানুষ বহন করতে সক্ষম এমন কোনও নভোযান এত দূর যায়নি।

নাসার কর্মকর্তা বিল নেলসন বলেন, নিরাপত্তা হলো সবার আগে। এই ধরনের রকেট পাঠানোর আগে এর সিস্টেমগুলো ব্যাপকভাবে যাচাই করতে হয়। মনে রাখবেন, এটি পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত, আমরা উৎক্ষেপণ করতে যাচ্ছি না।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী