27 C
আবহাওয়া
৮:৫৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় শাপলা তুলতে গিয়ে ভাই-বোনের মৃত্যু


বিএনএ, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় ডোবা থেকে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। একদিন পর শুক্রবার (৪ জুলাই) সকালে পৌর এলাকার ভাদুঘর শান্তিনগরের একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার হয়।

মৃতরা হলো- ওই এলাকার আক্কাস মিয়ার ছেলে মো. হোসাইন (১১) ও তার বোন জিন্নাত (৮)। তারা প্রায়ই ডোবা থেকে শাপলা ফুল তুলতে যেত।

ওই দুই শিশুর খালা ইয়াসমিন বেগম বলেন, শান্তিনগরের একটি ডোবা থেকে প্রায় সময় শাপলা ফুল তুলতে যেত হোসাইন ও জিন্নাত। বৃহস্পতিবার দুপুরেও শাপলা তোলার কথা বলে তারা বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা হয়ে গেলেও বাড়ি ফিরেনি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। শুক্রবার সকালে ডোবাতে দু’জনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা সেখান থেকে তুলে মরদেহ বাড়িতে নিয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী