31 C
আবহাওয়া
৬:২৮ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » মসজিদের জন্য আইপিএস দিলেন আ’লীগ নেতা মিজানুর রহমান মজুমদার 

মসজিদের জন্য আইপিএস দিলেন আ’লীগ নেতা মিজানুর রহমান মজুমদার 


বিএনএ, ছাগলনাইয়া : ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ভূমি অফিস জামে মসজিদে আধুনিক মানের আইপিএস ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করেন ফেনী জেলা আওয়ামীলীগ এর নির্বাহী সদস্য ও সুলতান আহাম্মেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান মজুমদার। সোমবার (১০ জুলাই) বিকেলে মসজিদ কমিটির সহ-সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক খায়ের আহাম্মদ এর হাতে এ অনুদান তুলে দেন মিজানুর রহমান মজুমদার।

লোডশেডিং এর সময় মসজিদে ধর্মীয় বিভিন্ন কার্যক্রমের ব্যাঘাত ঘটতো। এ ঘটনা জানার পর মিজানুর রহমান মজুমদার তখনই একটি আইপিএস ক্রয়ের জন্য নগদ অর্থ প্রদানের সিদ্ধান্ত নেন । এদিকে আইপিএস পেয়ে মিজানুর রহমান মজুমদার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।

মিজানুর রহমান মজুমদার জানান, আমি সবসময় মানুষের সেবা করার চেষ্টা করি। আইপিএসটি কিছুটা হলেও মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের কষ্ট লাঘব করবে।

এসময় উপস্থিত ছিলেন, ফেনী জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম চৌধুরী, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী, মসজিদ কমিটির সহ সম্পাদক আবুল কাসেম,সদস্য আবু তাহের ও শাহ আলম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী