24 C
আবহাওয়া
৪:৫২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে গাছের ডাল পড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহে গাছের ডাল পড়ে যুবকের মৃত্যু

ঝিনাইদহে গাছের ডাল পড়ে যুবকের মৃত্যু

বিএনএ, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে গাছের ডাল কাটতে গিয়ে চাপা পড়ে আলামিন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুরে পৌর এলাকার জলিলপুর নওদাগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলামিন ওই এলাকার ইসলাম হোসেনের ছেলে।

এ ঘটনার ব্যাপারে স্থানীয় ব্যাক্তি ফিরোজ আহম্মেদ জানান, আলামিন সম্পর্কে আমার ভাতিজা, সে দিনমজুরের কাজ করে। সকালে পাশের বাড়ির একজনের কয়েকটি গাছ ও গাছের ডাল কাটার জন্য তাকে কাজে নেওয়া হয়। পরে সে একটি পাঁকড়া (শিমুল তুলা) গাছে উঠে ডাল কাটলে সে ডাল মেহগনি গাছে আটকে যায়। নিচে নেমে ডাল নামানোর চেষ্টার এক পর্যায়ে মাথায় পড়লে আলামিন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বিএনএনিউজ/ আতিকুর রহমান/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী