23 C
আবহাওয়া
৭:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

শার্শায় সড়ক দুর্ঘটনায় নিহত ২


বিএনএ, যশোর : যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলায় দ্রুতগতির কাভার্ডভ্যান চাপায় কলেজ শিক্ষক ও নৈশ প্রহরী নিহত  হয়েছেন। মঙ্গলবার (৪ জুন) ভোর ৫টার দিকে সড়কের নাভারণ বন বিভাগ অফিসের কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের মৃত সুলতান আহমেদের ছেলে ও নাভারণ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দীন (৬২) ও জাপান-বাংলাদেশ এনজিওর নাভারণ শাখার নৈশ প্রহরী আলি বক্স (৬৬)।

স্থানীয়রা ও পরিবার সূত্রে জানা গেছে,  আজ ভোর ৫টার আগেই নাসির উদ্দীন বাড়ি থেকে ফজরের নামাজ পড়ার জন্য বেরিয়েছিলেন। পরে যশোর-বেনাপোল মহাসড়কের নাভারণ বন বিভাগ অফিসের পাশের মসজিদে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেনাপোলগামী দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই দু’জন মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাভারণ হাইওয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিদ্ধার্থ মল্লিক।

তিনি বলেন, নিহত শিক্ষকের ও নৈশ প্রহরীর মরদেহ যশোর হাসপাতাল মর্গে রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী