25 C
আবহাওয়া
৮:৫৫ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » উগান্ডার ৫৪ সৈন্যকে হত্যা করেছে আল শাবাব

উগান্ডার ৫৪ সৈন্যকে হত্যা করেছে আল শাবাব

৫৪ উগান্ডার সৈন্যকে হত্যা করেছে আল শাবাব

বিশ্ব ডেস্ক : উগান্ডার ৫৪ সৈন্যকে হত্যা করেছে আল কায়েদা সমর্থিত আল শাবাব। সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়ন শান্তিরক্ষীদের এক ঘাঁটিতে হামলায় এক সপ্তাহ আগে তারা নিহত হয়েছিল বলে দাবি করেছেন উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি।
খবর আল জাজিরার।

শনিবার(৩ জুন ২০২৩) মুসেভেনির বিবৃতিতে বলা হয়, সোমালিয়ার রাজধানী মোগাদিশু থেকে ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দক্ষিণ-পশ্চিমে আল-শাবাব যোদ্ধারা গত সপ্তাহে বুলমারের ঘাঁটিতে হামলা চালায়।

সশস্ত্র গোষ্ঠী দাবি করেছিল যে তারা গত ২৬ মে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে এবং ১৩৭ জন সেনাকে হত্যা করেছিল।

মুসেভেনি শনিবার বলেন, উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) এর পর থেকে আল-কায়েদা-সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে ঘাঁটিটি পুনরুদ্ধার করেছে।

উগান্ডার প্রেসিডেন্ট ইওওয়েরি মুসেভেনি বলেন,”আমাদের সৈন্যরা অসাধারণ দক্ষতা  প্রদর্শন করে মঙ্গলবারের মধ্যে ঘাঁটিটি পুনরুদ্ধার করতে পেরেছে”।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা