29 C
আবহাওয়া
২:৪০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » মার্কিন নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে ট্রাম্প

মার্কিন নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে ট্রাম্প

ট্রাম্প

বিশ্ব ডেস্ক: এ বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। এতে সাতটি অঙ্গরাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে। তবে সাতটির মাঝে ছয়টি অঙ্গরাজ্যেই জনপ্রিয়তায় বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের চেয়ে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর- এনডিটিভি।

ওয়াল স্ট্রিট জার্নালের একটি জরিপে এ তথ্য উঠে এসেছে। এতে আরও বলা হয়, বাইডেনের কাজে অসন্তষ্ট নাগরিকরা, এছাড়া অর্থনীতির সঙ্গিন অবস্থাও তার জনপ্রিয়তা কমিয়েছে।

পেনসিলভেনিয়া, মিশিগান, অ্যারিজোনা, জর্জিয়া, নেভাডা এবং নর্থ ক্যারোলিনায় এগিয়ে আছেন ট্রাম্প। তবে উইসকনসিনে এগিয়ে আছেন বাইডেন।

মার্কিন রাজনৈতিক সংবাদের ওয়েবসাইট রিয়াল ক্লিয়ার পলিটিকসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সব জরিপেই দেখা গেছে হাড্ডাহাড্ডি লড়াই হবে ট্রাম্প এবং বাইডেনের মাঝে। জরিপগুলোয় দেখা যায়, বাইডেনের তুলনায় গড়ে ০.৮ শতাংশ এগিয়ে আছেন ট্রাম্প।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী