31 C
আবহাওয়া
৫:৪১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ফেসবুকে পোস্ট দিয়ে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা

ফেসবুকে পোস্ট দিয়ে জাবি শিক্ষার্থীর আত্মহত্যা


বিএনএ, জাবি : সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অন্তিম যাত্রার পথে’ শীর্ষক পোস্ট দেয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া যায়। প্রাথমিকভাবে তার রুমের পড়ার টেবিলের ওপর ‘Death; An Inside Story’ নামে সদগুরুর লেখা একটি বই পাওয়া যায়৷

মঙ্গলবার( ৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। মৃত আরাফাত সিয়াম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী এবং মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র। তিনি হলটির বি ব্লকের ১১৫ নম্বর কক্ষে থাকতেন। তার গ্রামের বাড়ি নীলফামারি জেলায়।

গত ৩ এপ্রিল ভোররাতে তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি স্টাটাস দেন। সেখানে আধ্যাত্মিকতা চর্চার বিভিন্ন বিষয়, মৃত্যু, আত্মা, দেহ, জীবনের উদ্দেশ্য, মেডিটেশন ইত্যাদি নিয়ে বিশদভাবে আলোচনা করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পর আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে তার রুমে গিয়ে দরজায় নক করেন সহপাঠীরা। সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন ভেতরে কিছু একটা ঝুলছে। পরে জানালা ভঙ্গার পর, ফ্যানের সিলিং এর সাথে তাকে ঝুলন্ত অবস্থায় তার দেহ পাওয়া যায়।

তারপর দরজা ভেঙ্গে তাকে তাৎক্ষণিকভাবে জাবি মেডিকেলে নিয়ে যাওয়া হলে প্রাথমিক পরীক্ষা- নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট ওবায়দুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা তাকে তার রুমে ঝুলন্ত অবস্থায় পেয়ে মেডিকেলে নিয়ে এসেছে৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে চিহ্নিত করেছেন। ‘

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘ তার পরিবারের এক সদস্যের সাথে কথা হয়েছে৷ তিনি এলে তাদের ইচ্ছে অনুযায়ী পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।’

বিএনএ/ সানভীর/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী