29 C
আবহাওয়া
১২:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » যবিপ্রবির নতুন প্রক্টর অধ্যাপক ডক্টর হাফিজ

যবিপ্রবির নতুন প্রক্টর অধ্যাপক ডক্টর হাফিজ


বিএনএ, যবিপ্রবি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর হাফিজ উদ্দিন।

যবিপ্রবির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অধ্যাপক ড. হাফিজ উদ্দিনকে প্রক্টর এর দায়িত্ব প্রদান করা হয়েছে। এ হিসেবে তিনি যবিপ্রবির নিরাপত্তা সংশ্লিষ্ট সকল কাজে প্রশাসক এর ভূমিকা পালন করবেন।

প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়ে তার অনুভূতি জানতে চাইলে অধ্যাপক ড. হাফিজ উদ্দিন বলেন, আমি প্রথমেই মহান আল্লাহ রব্বুল আলামীনের নিকট শুকরিয়া আদায় করছি এবং মাননীয় উপাচার্য মহোদয় স্যার এর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত সহ যবিপ্রবির সকল প্রকার সমস্যা সমাধানে নিরলস কাজ করে যেতে চায়। এজন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।

এদিকে অধ্যাপক ড. হাফিজ উদ্দিন প্রক্টর হওয়ার খবরে ইতিমধ্যেই শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী দের মধ্যে উচ্ছ্বাস লক্ষ করা গেছে। ইতিমধ্যেই তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা, কর্মচারী সমিতি সহ অনেকেই। সকলের আশা নতুন প্রক্টর যবিপ্রবির সকল পরিস্থিতিতে সবসময় শিক্ষক, শিক্ষার্থী সহ সকলের পাশে থাকবে।

বিএনএ/আরাফাত, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী