27 C
আবহাওয়া
৫:১৩ পূর্বাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বাইডেনের ক্যান্সার আক্রান্ত কোষ অপসারণ

বাইডেনের ক্যান্সার আক্রান্ত কোষ অপসারণ


বিএনএ বিশ্বডেস্ক :গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বকের ক্যান্সার ধরা পড়ে। হোয়াইট হাউস জানিয়েছে, ক্যান্সারযুক্ত টিস্যু তার শরীর থেকে অপসারণ করা হয়েছে।

বাইডেনের চিকিৎসক জানান, তার শরীর থেকে ক্যান্সার যুক্ত সব টিস্যু অপসারণ করা হয়েছে। তার আর বাড়তি কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে তিনি চর্মরোগসংক্রান্ত নজরদারিতে থাকবেন।

শুক্রবার বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনর গণমাধ্যমে পাঠানো এক নোটে উল্লেখ করেন, গত ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে বাইডেনের বুক থেকে একটি ক্ষতিগ্রস্ত টিস্যু অপসারণ করা হয়। বায়োপসি করানোর পর ক্ষতস্থান ‘ভালোভাবে সেরে উঠেছে’ এবং এ সংক্রান্ত আর কোনো চিকিৎসার দরকার নেই তার।

নোটে উল্লেখ করা হয়, স্বাস্থ্য পরীক্ষায় বাইডেনের ত্বকে ব্যাসাল সেল কারসিনোমা নামের ক্যান্সার শনাক্ত হয়। তবে এ ধরনের ক্যান্সার সাধারণত ছড়িয়ে পড়ে না ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২৭ লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়মন্ড সিটির ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন রমনা অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার কক্সবাজারের ইনানি বিচে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৫ আজ দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম চলবে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু