27 C
আবহাওয়া
৮:৩১ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » জাবিসাসের নির্বাচন ১৪ মার্চ

জাবিসাসের নির্বাচন ১৪ মার্চ

জাবিসাসের নির্বাচন ১৪ মার্চ

বিএনএ, জাবি: স্বাধীন বাংলাদেশের প্রথম ক্যাম্পাস ভিত্তিক সাংবাদিক সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২১ এর নির্বাচন আগামী ১৪ মার্চ (রোববার) অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৪ মার্চ) সাংবাদিক সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচর কমিশনার অধ্যাপক মোতাহার হোসেন নির্বাচনী তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদান ৬ মার্চ থেকে ৯ মার্চ। প্রার্থীতা প্রত্যাহার ১১ মার্চ থেকে ১২ মার্চ। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৩ মার্চ এবং ১৪ মার্চ অনলাইন মাধ্যমে অনুষ্ঠিত হবে নির্বাচন।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক মাহবুব আলম এবং অনলাইন মাধ্যমে সংযুক্ত ছিলেন নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক বোরহান উদ্দিন ও সহযোগী অধ্যাপক উম্মে সায়কা।

বিএনএনিউজ/শাকিল.মনির

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩