22 C
আবহাওয়া
১২:১২ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৬
Bnanews24.com
Home » জনগণকে ১২ তারিখ তাদের অধিকার ফিরিয়ে আনতে হবে:তারেক রহমান

জনগণকে ১২ তারিখ তাদের অধিকার ফিরিয়ে আনতে হবে:তারেক রহমান


বিএনএ, ঢাকা: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,জনগণকে ১২ তারিখ তাদের অধিকার ফিরিয়ে আনতে হবে।গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে গেলে জনগণের সমর্থন প্রয়োজন।  বিএনপি বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, নতুন জালেম হিসেবে যারা পরিচিত, গুপ্তরা তাদের পরিচিত প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপাচ্ছে, সিল মারছে। মা-বোনদের কাছে বিকাশ নম্বর চাচ্ছে, এনআইডি চাচ্ছে। তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করতে চায়, তারা তো এখনই ব্যালট ছাপাচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে, মা-বোনদের সম্মানহানি করছে। আইডি হ্যাকড হয়েছে বলে মিথ্যা বলছে। অপরাধ ঢাকার জন্য মিথ্যা কথা বলছে তারা, তাদের দ্বারা সৎ মানুষের শাসন কায়েম সম্ভব নয়। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ