31 C
আবহাওয়া
৩:০৬ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প

কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর ওপর তার প্রস্তাবিত ২৫ শতাংশ শুল্ক আরোপ এক মাসের জন্য স্থগিত করেছেন। মঙ্গলবার নতুন শুল্ক কার্যকর হওয়ার যে সময়সীমা ছিল তার চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ সিদ্ধান্ত এলো।

অন্যদিকে কানাডা ও মেক্সিকো এই সময়ের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার কমিয়ে আনতে পদক্ষেপ নিতে রাজি হয়েছে।

সমঝোতা অনুযায়ী কানাডা একজন ‘ফেন্টানিল জার’ নিয়োগ দেবে আর মেক্সিকো সীমান্তে দশ হাজার সৈন্য পাঠাবে।

ডোনাল্ড ট্রাম্পের সাথে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সাথে কয়েক দফা ফোনালাপের পর এ সমঝোতা হলো।

কানাডা ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। ডোনাল্ড ট্রাম্প তার শুল্ক পরিকল্পনায় অনড় থাকলে উভয় দেশই পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছিলো।

ওদিকে চীনা পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক আরোপের যে ঘোষণা ট্রাম্প দিয়েছিলেন তা আজই কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী