26 C
আবহাওয়া
১:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » আনোয়ারায় আগুনে পুড়লো তিন বসতঘর

আনোয়ারায় আগুনে পুড়লো তিন বসতঘর


বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম ): চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নে অগ্নিকাণ্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে  ৭পরিবারের ১৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ৮ টার দিকে ইউনিয়নের দুধকুমড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  আগুন লাগার মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে । সহযোগিতায় স্থানীয়রা এগিয়ে এলোও সব পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে নূর মোহাম্মদ, মো. হেলাল ও হানিফের ৭টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

এ বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের অফিসার ইনচার্জ বেলাল হোসেন বলেন, হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছালেও  তার আগে সব পুড়ে ছাই হয়ে গেছে। ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।  ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বিএনএনিউজ/এনামুল হক নাবিদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী