26 C
আবহাওয়া
১১:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » পাবনায় আগুন নেভাতে গিয়ে দগ্ধ ৫

পাবনায় আগুন নেভাতে গিয়ে দগ্ধ ৫

আনোয়ারায় আগুনে পুড়ে নিঃস্ব ৬পরিবার

বিএনএ, পাবনা : পাবনার সুজানগরে একটি মার্কেটে লাগা আগুন নেভাতে গিয়ে অন্তত ৫ জন দগ্ধ হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সুজানগর পৌর বাজারের হাজি মার্কেটে এ ঘটনা ঘটে।  রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে মার্কেটের ১০টি দোকান পুড়ে গেছে।

দগ্ধরা- জসিম উদ্দীন (২৫), রাব্বি (২৪), মিরাজুল (১৯), জনাব আলী (৫০) ও জব্বর আলী (৪৫) বলে জানা গেছে। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী  সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে সুজানগর পৌর বাজারের হাজি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মার্কেটের জনাব আলীর পেট্রোলের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন একে একে ওই মার্কেটের অন্তত দশটি দোকানে ছড়িয়ে পড়ে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে। তিন ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নেভাতে গিয়ে দগ্ধ হওয়া পাঁচজনকে  পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী