22 C
আবহাওয়া
১১:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বৈধ প্রার্থীর মৃত্যু হলে ভোট বাতিল

বৈধ প্রার্থীর মৃত্যু হলে ভোট বাতিল

বৈধ প্রার্থীর মৃত্যু হলে ভোট বাতিল

বিএনএ, ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো বৈধ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষে মারা গেলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন বাতিলের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান ৩০০ আসনের রিটার্নিং কর্মকর্তার কাছে নির্দেশনাটি পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, প্রার্থিতা প্রত্যাহার করেননি এমন কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী যদি মৃত্যুবরণ করেন অথবা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১ক ও ৯১ঙ অনুচ্ছেদের বিধান অনুযায়ী যদি প্রার্থিতা বাতিল হয়, তবে অনুচ্ছেদ ১৭ এর দফা (১) অনুসারে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নির্বাচন কার্যক্রম বাতিল করতে হবে। অতঃপর গৃহীত ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে জানাতে হবে।

কমিশন ওই নির্বাচনী এলাকার জন্য নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করবেন। কমিশনের সিদ্ধান্ত অনুসারে নির্বাচন অনুষ্ঠানে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে। এক্ষেত্রে যাদের মনোনয়নপত্র আগে বৈধ হয়েছিল তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। এমনকি জামানতের অর্থও জমা দিতে হবে না।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি