25 C
আবহাওয়া
৭:৪২ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ডাচদের হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো আফগানিস্তান

ডাচদের হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো আফগানিস্তান


বিএনএ, স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসকে হারিয়ে পাকিস্তানকে টপকে গেলো আফগানিস্তান। নিজেদের শেষ দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে চলে যাবে আফগানরা।

শুক্রবার (৩ নভেম্বর) টস জিতে প্রথমে ব্যাট করে ৪৬.৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

জয়ে লক্ষ্যে খেলতে নেমে ১১১ বলহাতে রেখে ৩ উইকেটে সহজ জয় পায় আফগানিস্তান। দলের জয়ে ৬৪ বলে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। ৫৪ বলে ৮টি চারের সাহায্যে ৫২ রান করেন রহমাত শাহ। ২৮ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন আজমতউল্লাহ ওমরজাই।

লখনৌতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় নেদারল্যান্ডস। ৭ উইকেট হারায় দলীয় রান যখন ১৩৪। পরে ৪৬.৩ ওভারে ১৭৯ রানেই অলআউট হয় ডাচরা।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রানন করেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। এছাড়া ৪২ বলে ৪০ রান করেন ওপেনার ম্যাক্স ওদুদ আর ৩৫ বলে ২৯ রান করেন কলিন একারম্যান।

আফগানিস্তানের হয়ে ৯.৩ ওভারে মাত্র ২৮ রানে ৩ উইকেট নেন মোহাম্মদ নবি। ৯ ওভারে ৩১ রানে ২ উইকেট নেন নুর আহমেদ।

সংক্ষিপ্ত স্কোর:

নেদারল্যান্ডস: ৪৬.৩ ওভারে ১৭৯ (বারেসি ১, ও’ডাওড ৪২, আকারম্যান ২৯, এঙ্গেলব্রেশট ৫৮, এডওয়ার্ডস ০, ডে লেডে ৩, জুলফিকার ৩, ফন বিক ২, ফন ডার মেরওয়া ১১, আরিয়ান ১০*, মেকেরেন ৪; মুজিব ১০-০-৪০-১, ফারুকি ৫-০-৩৬-০, ওমারজাই ৩-০-১১-০, নাবি ৯.৩-১-২৮-৩, রাশিদ ১০-০-৩১-০, নুর ৯-০-৩১-২)

আফগানিস্তান: ৩১.৩ ওভারে ১৮১/৩ (গুরবাজ ১০, ইব্রাহিম ২০, রেহমাত ৫২, শাহিদি ৫৬*, ওমারজাই ৩১*; আরিয়ান ৮.৩-০-৪৯-০, ফন বিক ৭-০-৩০-১, মেকেরেন ৫-০-৩৫-০, ফন ডার মেরওয়া ৫-০-২৭-১, জুলফিকার ৩-০-২৫-১, আকারম্যান ৩-০-১২-০)

ফল: আফগানিস্তান ৭ উইকেটে জয়ী

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত