25 C
আবহাওয়া
৭:৫২ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » খেয়ালখুশিমতো গ্রেফতার থেকে বিরত থাকার আহ্বান জাতিসংঘের

খেয়ালখুশিমতো গ্রেফতার থেকে বিরত থাকার আহ্বান জাতিসংঘের


বিএনএ, ডেস্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়ায় এগিয়ে যেতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। অতিরিক্ত শক্তি প্রয়োগ ও খেয়ালখুশিমতো গ্রেফতার করা থেকে বিরত থাকার কথা বলেন তিনি।

বৃহস্পতিবার(২ নভেম্বর) মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

 

স্টিফেন ডুজারিক বলেন, বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার রিপোর্টে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন। ওই সহিংসতায় কমপক্ষে ৯ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। তিনি সহিংসতা থেকে বিরত থাকতে সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি জোর দিয়ে বলেছেন, অতিরিক্ত শক্তি প্রয়োগ বা খেয়ালখুশিমতো গ্রেফতার করা উচিত নয়। মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান দেখানোর ওপর গুরুত্ব দিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

 

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত